Advertisement

গ্রাম আদালতের কার্যক্রম তুলে ধরতে বদলপুর বাজারে ভিডিও প্রদর্শনী

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ২নং বদলপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার বদলপুর বাজার প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শ্যামল কুমার দাস, সংরক্ষিত মহিলা সদস্য (৭, ৮ ও ৯নং ওয়ার্ড) প্রমিলা রাণী দাসসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

ভিডিও প্রদর্শনী পরিচালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আজমিরীগঞ্জ উপজেলা সমন্বয়কারী সম্পা রাণী দেব। প্রদর্শনী শেষে তিনি গ্রাম আদালতের কার্যক্রম, সেবার পরিধি, সুবিধা এবং সাধারণ মানুষের জন্য এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় উপস্থিত ব্যক্তিরা গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক এ উদ্যোগকে স্বাগত জানান এবং স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের ভূমিকার প্রশংসা করেন। তারা গ্রাম আদালতের কার্যক্রম আরও ব্যাপকভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

মতামতঃ-
ক্রমানুসারে

Advertisement

জনপ্রিয় পোস্টসমূহ

  1. শাল্লায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২, এলাকায় উত্তেজনা বিরাজ

    শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ইছাকপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ ও আধ…আরও পড়ুন

  2. আজমিরীগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে মোবাইল কোর্ট: নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

    জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রমকে আরও কার্যকর করতে এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ…আরও পড়ুন

  3. শাল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

    আবু সাঈদ, শাল্লা থেকে : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত…আরও পড়ুন

  4. আজমিরীগঞ্জ ও শিবপাশা ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন সমাজসেবক মিজানুর রহমান

    স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা ও শিবপাশা ইউনিয়নের সর্বস্তরের…আরও পড়ুন

  5. দ্রুত বিচারসেবা নিশ্চিতে আজমিরীগঞ্জে গ্রাম আদালত বিষয়ক সভা

    মিজানুর রহমান মাসুদ : আজমিরীগঞ্জ উপজেলা-এ গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি-…আরও পড়ুন

  6. আজমিরীগঞ্জে তথ্যআপার উঠান বৈঠক: নারীর ক্ষমতায়ন ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ

    মিজানুর রহমান মাসুদ : আজমিরীগঞ্জ উপজেলার ৪নং কাকাইলছেও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কামালপুর এলাকায় “তথ্যআ…আরও পড়ুন

  7. শাল্লায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় প্রধান আসামি রাকিব গ্রেফতার

    সুনামগঞ্জের শাল্লা উপজেলায় স্কুল থেকে ফেরার পথে এক শিক্ষার্থীকে অপহরণ করে রাতভর ধর্ষণের অভিযোগে প্র…আরও পড়ুন

  8. আজমিরীগঞ্জে গ্রাম আদালত ও সামাজিক সচেতনতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

    হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার ৫নং শিবপাশা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এব…আরও পড়ুন

  9. আজমিরীগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল

    আজমিরীগঞ্জ প্রতিনিধি: আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আজমিরীগঞ…আরও পড়ুন

  10. আজমিরীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

    স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ৪নং কাকাইলছেও ইউনিয়নের নরজাকান্দা এলাকায় মাদক সেবনের…আরও পড়ুন

বিভাগের খবর