দ্রুত বিচারসেবা নিশ্চিতে আজমিরীগঞ্জে গ্রাম আদালত বিষয়ক সভা
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম, সেবা ও এর গুরুত্ব তুলে ধরেন উপজেলা সমন্বয়কারী সম্পা রাণী দেব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জসিম উদ্দিন চৌধুরী, মোঃ আকবর হোসেন, মাসুদ শেখ, যুব উন্নয়ন অফিসারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও ব্র্যাক-এর এরিয়া ম্যানেজার, ডিএসকে-এর ম্যানেজার, পদক্ষেপ-এর ম্যানেজার, সিসিডি ম্যানেজার, গণমাধ্যমকর্মী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও স্বল্প খরচে বিচারসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব হবে।

মতামতঃ-ক্রমানুসারে
Post a Comment