৭ই মে বৃহস্পতিবার রাতে উপজেলার ১নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট ভাটিপাড়া টঙ্গী পল্লীতে উক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আজমিরীগঞ্জ উপজেলা সমন্বয়কারী সম্পা রাণী দেবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ- প্রশাসনিক কর্মকর্তা মো: তজমুল হক, বিশেষ অথিতির বক্তব্যে তজমুল হক বলেন, গ্রাম আদালতে অল্প খরচে ও স্বল্প সময়ে সঠিক বিচার পাওয়া যায়, কোন উকিল, মুক্তার প্রয়োজন নাই। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানই হচ্ছেন গ্রাম আদালতের চেয়ারম্যান। এছাড়াও যদি প্রতিবাদী পক্ষ গ্রাম আদালতের সিদ্ধান্ত না মানেন ও ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে তাহলে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর সার্টিফিকেট মামলা করে গ্রাম আদালতের ক্ষতিপূরণের অর্থ আদায় করে আবেদনকারীকে প্রদান করা হয়। তিনি উপস্থিত সকলকে অনুরোধ করেন গ্রাম আদালতে আসার জন্য।
গ্রাম আদালতের এই ভিডিও প্রদর্শনী দেখার পর উপস্থিত সকলেই গ্রাম আদালতের বিচার সম্পর্কে অবহিত হয়েছেন এবং তাদের মধ্যে সংঘটিত ছোট খাটো দেওয়ানী ও ফৌজদারী বিরোধ হলে থানা ও উচ্চ আদালতে না গিয়ে গ্রাম আদালতেই নিষ্পত্তি করবেন মর্মে সকলেই উৎসাহ প্রকাশ করেন।
এ সময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ আরও উপস্থিত ছিলেন প্রকল্পের সহ সভাপতি জসিম উদ্দিন মেম্বার, সদর ইউনিয়নের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো: জসিম উদ্দিন, ১নং ওয়ার্ড মেম্বার মুজিবুর রহমান, ৪ নং ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান মিজান প্রমুখ।
ভিডিও প্রদর্শনী শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদের মধ্যে আর্কষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
