হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাওর এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিম। সাম্প্রতিক সময়ে হাওরের পানি পরিস্থিতি ও কৃষকদের সার্বিক অবস্থা সরেজমিনে দেখতে তিনি এ পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ইউএনও হাওর অঞ্চলের কৃষক ভাইদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি কৃষকদের কাছ থেকে চলমান পরিস্থিতি, ফসলের অবস্থা ও সম্ভাব্য সমস্যাগুলো সম্পর্কে বিস্তারিত শোনেন। এসময় কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং যেকোনো দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এস এম রেজাউল করিম বলেন, হাওর এলাকার কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে। প্রাকৃতিক দুর্যোগে যাতে কৃষকের ক্ষতি কম হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় কৃষকরা ইউএনওর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসনের এমন সরেজমিন পরিদর্শন তাদের সাহস ও প্রেরণা জোগাবে।
