আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকবর হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়। এ সময় দূরপাল্লার যানবাহনসহ বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হয় এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। বিশেষ করে মাদক, চোরাচালান ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রাখা হয়।
এ বিষয়ে ওসি মোহাম্মদ আকবর হোসেন বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে আজমিরীগঞ্জ থানা পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের সহযোগিতা পেলে সমাজ থেকে অপরাধ নির্মূলে আরও সফল হওয়া সম্ভব।”
পুলিশের এ ধরনের কার্যক্রমকে স্থানীয় সচেতন মহল ইতিবাচক হিসেবে দেখছেন। তারা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
