Advertisement

আজমিরীগঞ্জে গ্রাম আদালত ও সামাজিক সচেতনতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার ৫নং শিবপাশা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাgরী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক ও মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুন ২০২৬) অনুষ্ঠিত এ সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জি.এম. সরফরাজ, হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট।

তিনি তাঁর বক্তব্যে গ্রাম আদালতের কার্যকারিতা, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর গুরুত্ব এবং সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক ও মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে সকলের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি সচেতন নাগরিক হিসেবে সামাজিক অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন এস এম রেজাউল করিম, আজমিরীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মোঃ জসিম উদ্দিন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি)।

উঠান বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইন সম্পর্কে সাধারণ মানুষের জ্ঞান সম্প্রসারণে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মতামতঃ-
ক্রমানুসারে

Advertisement

জনপ্রিয় পোস্টসমূহ

বিভাগের খবর