আজমিরীগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল
আজমিরীগঞ্জ প্রতিনিধি: আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আজমিরীগঞ্জ থানা-র উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল পরিচালনা করা হয়েছে। ড্রিলের নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আকবর হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গুরুত্বপূর্ণ তিনটি স্পট—বিরাট তিন রাস্তার মোড়, বাসস্ট্যান্ড এবং সিনেমা রুট এলাকায় বিশেষ টহল ও নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব এলাকায় পুলিশের উপস্থিতি জোরদার করা হয়েছে।
ড্রিল চলাকালে ওসি মোঃ আকবর হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বৃদ্ধি করেন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে থাকেন।
পুলিশ জানায়, জনগণের জানমাল রক্ষা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে এ ধরনের ফোর্স মোবিলাইজেশন ড্রিল ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানায়, পুলিশের সক্রিয় উপস্থিতির ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


মতামতঃ-ক্রমানুসারে
Post a Comment