আজমিরীগঞ্জ ও শিবপাশা ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন সমাজসেবক মিজানুর রহমান
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা ও শিবপাশা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আজমিরীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা বিএনপি সদস্য এবং জনতার সেবায় নিবেদিত সমাজসেবক মিজানুর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদের এই পবিত্র আনন্দঘন মুহূর্তে আজমিরীগঞ্জ উপজেলা ও শিবপাশা ইউনিয়নসহ সকল শ্রদ্ধাভাজন এলাকাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। ত্যাগ, সম্প্রীতি ও মানবতার শিক্ষা আমাদের সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।”
তিনি আরও বলেন, “এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনকল্যাণে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থেকে কাজ করে যেতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমার চলার শক্তি।”
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি সবাইকে ভেদাভেদ ভুলে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকার আহ্বান জানান।

মতামতঃ-ক্রমানুসারে
Post a Comment