জানা যায়, মাদক সেবন করে এলাকায় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে তার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আজমিরীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানায়, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমাজের জন্যও মারাত্মক ক্ষতির কারণ। মাদকের কারণে যেন কোনো অভিভাবককে নিজের সন্তানের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে বাধ্য না হতে হয় এবং কোনো তরুণের সম্ভাবনাময় ভবিষ্যৎ ধ্বংস না হয়, সে লক্ষ্যে প্রশাসন কাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মতামতঃ-ক্রমানুসারে
Post a Comment