Advertisement

আজমিরীগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে মোবাইল কোর্ট: নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রমকে আরও কার্যকর করতে এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় আজমিরীগঞ্জ বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন আজমিরীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো : জসিম উদ্দিন।


অভিযান চলাকালে বাজার এলাকার বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ীদের সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। পাশাপাশি অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি, সাইনবোর্ড ও অন্যান্য বিদ্যুৎচালিত যন্ত্রপাতির ব্যবহার সীমিত রেখে বিদ্যুৎ সাশ্রয়ে ভূমিকা রাখার বিষয়ে সচেতন করা হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নির্ধারিত সময় অতিক্রমের পরও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে দুইটি দোকানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় দুই প্রতিষ্ঠানকে ২০০ টাকা করে মোট ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে একই ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।


এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন বলেন, বিদ্যুতের সাশ্রয় নিশ্চিত করা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন বদ্ধপরিকর। বিদ্যুৎ অপচয় রোধে ব্যবসায়ীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। জনস্বার্থে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।

মতামতঃ-
ক্রমানুসারে

Advertisement

জনপ্রিয় পোস্টসমূহ

বিভাগের খবর