আজমিরীগঞ্জ-বানিয়াচং ইসলামিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হলেন আবু মুসা সাদ
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় এলাকাবাসী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তরুণ আলিম, সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মাওলানা আবু মুসা সাদ। এক খুদে বার্তায় তিনি এ কৃতজ্ঞতা জানান।
মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা মাওলানা আবু মুসা সাদ ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি ইসলামী ছাত্র আন্দোলন আজমিরীগঞ্জ উপজেলার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে উপজেলা সেক্রেটারি, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি এবং বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের হবিগঞ্জ জেলা শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড হবিগঞ্জ জেলার সেক্রেটারি ও সাহাবা সৈনিক পরিষদ শিবপাশা ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্বীনি শিক্ষা ও সমাজ উন্নয়নে বিভিন্ন মাদরাসার মুহতামিম, পরিচালক, মসজিদের খতিব ও শিক্ষক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বর্তমানে তিনি আজমিরীগঞ্জ ওলামা পরিষদের সহকারী সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন।
গত ২১ মে ঢাকাস্থ বানিয়াচং-আজমিরীগঞ্জ ইসলামিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে তাঁর ওপর দায়িত্ব অর্পণ করা হয়। এ অর্জনকে এলাকাবাসী গৌরবের বিষয় হিসেবে দেখছেন।
মাওলানা আবু মুসা সাদ বলেন, তিনি সবসময় উপজেলার মানুষের সেবা ও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যেতে চান। দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

মতামতঃ-ক্রমানুসারে
Post a Comment