Advertisement

হবিগঞ্জের পুটিজুরীতে সিএনজিসহ অবৈধ গোলকাঠ জব্দ

হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী বন বিট এলাকায় বন বিভাগ এক ঝটিকা অভিযান পরিচালনা করে একটি সিএনজি অটোরিকশাসহ অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ আকাশমনি গাছের গোলকাঠ জব্দ করেছে।


বন বিভাগ সূত্রে জানা গেছে, আজ সোমবার (২৫ মে) ভোর আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তার বিশেষ নির্দেশনায় পুটিজুরী বন বিটের কর্মকর্তা ও কর্মচারীরা এই যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ওই এলাকার ২০০৪-০৫ সালের আকাশমনি বাগান এলাকা থেকে (যা চলতি ২০২৬ সালে নিলামে বিক্রি করা হয়েছিল) চোরাই পথে গাছ পাচারের সময় হাতেনাতে একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়।


সফল এই অভিযানে হবিগঞ্জ-থ-১১-৩৬১৪ নম্বরের একটি সিএনজি অটোরিকশাসহ চোরাই আকাশমনি গাছের ৬টি বড় টুকরা গোলকাঠ জব্দ করতে সক্ষম হন বন প্রহরীরা। জব্দকৃত কাঠের মোট পরিমাণ ৭ দশমিক ৭১ ঘনফুট বলে বন বিভাগের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।


বর্তমানে জব্দকৃত সিএনজি অটোরিকশা এবং অবৈধ গোলকাঠগুলো সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় শায়েস্তাগঞ্জ রেঞ্জ অফিসের হেফাজতে রাখা হয়েছে। এই অবৈধ কাঠ পাচারের ঘটনায় বন আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।


এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, “সরকারি বনজ সম্পদ রক্ষা এবং কাঠ চোরদের সিন্ডিকেট ধ্বংস করতে আমাদের এই ধরনের কঠোর ও আকস্মিক অভিযান আগামী দিনগুলোতেও একইভাবে অব্যাহত থাকবে।”

মতামতঃ-
ক্রমানুসারে

Advertisement

জনপ্রিয় পোস্টসমূহ

  1. শাল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

    আবু সাঈদ, শাল্লা থেকে : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত…আরও পড়ুন

  2. আজমিরীগঞ্জে তথ্যআপার উঠান বৈঠক: নারীর ক্ষমতায়ন ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ

    মিজানুর রহমান মাসুদ : আজমিরীগঞ্জ উপজেলার ৪নং কাকাইলছেও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কামালপুর এলাকায় “তথ্যআ…আরও পড়ুন

  3. শাল্লায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

    শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:  সুনামগঞ্জের শাল্লা উপজেলায় চলতি বোরো মৌসুমের ধান সংগ্রহ কার্যক্রম আনু…আরও পড়ুন

  4. দ্রুত বিচারসেবা নিশ্চিতে আজমিরীগঞ্জে গ্রাম আদালত বিষয়ক সভা

    মিজানুর রহমান মাসুদ : আজমিরীগঞ্জ উপজেলা-এ গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি-…আরও পড়ুন

  5. শাল্লায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় প্রধান আসামি রাকিব গ্রেফতার

    সুনামগঞ্জের শাল্লা উপজেলায় স্কুল থেকে ফেরার পথে এক শিক্ষার্থীকে অপহরণ করে রাতভর ধর্ষণের অভিযোগে প্র…আরও পড়ুন

  6. আজমিরীগঞ্জে কুশিয়ারা-কালনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে তীর ও ফসলি জমি

    আজমিরীগঞ্জ সংবাদদাতা:  হবিগঞ্জের আজমিরীগঞ্জে কুশিয়ারা-কালনী নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বাল…আরও পড়ুন

  7. আজমিরীগঞ্জ ও শিবপাশা ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন সমাজসেবক মিজানুর রহমান

    স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা ও শিবপাশা ইউনিয়নের সর্বস্তরের…আরও পড়ুন

  8. আজমিরীগঞ্জে গ্রাম আদালতের ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

    অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে, এই স্লোগানে হবিগঞ্জের আজমিরীগঞ্জে কমিউন…আরও পড়ুন

  9. আজমিরীগঞ্জে হাওর পরিদর্শনে ইউএনও এস এম রেজাউল করিম

    হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাওর এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা…আরও পড়ুন

  10. আজমিরীগঞ্জ থানার উদ্যোগে পুলিশ সপ্তাহ ২০২৬ উদযাপন

    স্টাফ রিপোর্টার ॥ “আমার পুলিশ, আমার দেশ — সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সপ্তাহ ২…আরও পড়ুন

বিভাগের খবর