অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব নজরুল ইসলাম বাবুল, ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য রাজিয়া বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভিডিও প্রদর্শনীটি পরিচালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আজমিরীগঞ্জ উপজেলা সমন্বয়কারী সম্পা রাণী দেব।
ভিডিও প্রদর্শনী শেষে উপজেলা সমন্বয়কারী সম্পা রাণী দেব উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে গ্রাম আদালতের কার্যক্রম, সেবার পরিধি, সুবিধা এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ, দ্রুত ও কম খরচে ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এ সময় উপস্থিত ব্যক্তিরা গ্রাম আদালত বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং এর কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে আগ্রহ প্রকাশ করেন। অনুষ্ঠানটি স্থানীয় জনগণের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

মতামতঃ-ক্রমানুসারে
Post a Comment