নির্মাণাধীন বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, আহত ২
নিহত আহসানুল উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন-এর চন্দ্রপুর গ্রামের বাসিন্দা এবং আলী রহমানের ছেলে। আহতরা হলেন—শিমুল মিয়া (২০) ও দেলোয়ার হোসেন।
বৃহস্পতিবার সকালে বাদাঘাট ইউনিয়ন-এর কামড়াবন্দ গ্রামে একটি নির্মাণাধীন বাড়ির ছাদে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র জানায়, কাজের সময় একটি লোহার রড পল্লী বিদ্যুতের মূল লাইনের ওপর পড়ে গেলে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাদাঘাট বাজারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহসানুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শিমুল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল এ পাঠানো হয়েছে। দেলোয়ার হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, আহসানুল সদ্য এসএসসি পরীক্ষা শেষ করেছিলেন।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামতঃ-ক্রমানুসারে
Post a Comment