Advertisement

শাল্লায় বাঁধ নির্মাণে কৃষকের জমি ক্ষতিগ্রস্তের অভিযোগে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নদীর তীরে স্থায়ী বাঁধ নির্মাণকে কেন্দ্র করে এক ক্ষুদ্র কৃষকের জমি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক পিকলু তালুকদার সংবাদ সম্মেলন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিকার দাবি জানিয়েছেন।

লিখিত অভিযোগে তিনি জানান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে দাড়াইন নদীর তীরে শাল্লা সদর ব্রিজ থেকে মুক্তারপুর ব্রিজ পর্যন্ত হাওরের ফসল রক্ষায় প্রায় দুই বছর ধরে স্থায়ী বাঁধ নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী বাঁধটি নদীর পাড় ঘেঁষে নির্মাণ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা পরিবর্তন করে তার নিজস্ব তফসিলভুক্ত জমির ওপর দিয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

তার দাবি, এ কারণে তার আবাদি জমির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং ভবিষ্যতেও আরও ক্ষতির আশঙ্কা রয়েছে। অথচ এ বিষয়ে তাকে পূর্বে কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী কৃষক জানান, বিষয়টি নিয়ে তিনি গত ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এবং ১৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন। তবে এখনো কোনো প্রতিকার পাননি।

এ অবস্থায় তিনি প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে তার জমির ক্ষতি রোধ করা যায় এবং ন্যায়বিচার নিশ্চিত হয়।

মতামতঃ-
ক্রমানুসারে

Advertisement

জনপ্রিয় পোস্টসমূহ

  1. শাল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

    আবু সাঈদ, শাল্লা থেকে : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত…আরও পড়ুন

  2. আজমিরীগঞ্জে তথ্যআপার উঠান বৈঠক: নারীর ক্ষমতায়ন ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ

    মিজানুর রহমান মাসুদ : আজমিরীগঞ্জ উপজেলার ৪নং কাকাইলছেও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কামালপুর এলাকায় “তথ্যআ…আরও পড়ুন

  3. শাল্লায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

    শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:  সুনামগঞ্জের শাল্লা উপজেলায় চলতি বোরো মৌসুমের ধান সংগ্রহ কার্যক্রম আনু…আরও পড়ুন

  4. শাল্লায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় প্রধান আসামি রাকিব গ্রেফতার

    সুনামগঞ্জের শাল্লা উপজেলায় স্কুল থেকে ফেরার পথে এক শিক্ষার্থীকে অপহরণ করে রাতভর ধর্ষণের অভিযোগে প্র…আরও পড়ুন

  5. সিঙ্গাপুরগামী বিমানের ইঞ্জিনে সমস্যা, হযরত শাহজালালে জরুরি অবতরণ

    ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্ল…আরও পড়ুন

  6. আজমিরীগঞ্জে কুশিয়ারা-কালনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে তীর ও ফসলি জমি

    আজমিরীগঞ্জ সংবাদদাতা:  হবিগঞ্জের আজমিরীগঞ্জে কুশিয়ারা-কালনী নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বাল…আরও পড়ুন

  7. আজমিরীগঞ্জে গ্রাম আদালতের ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

    অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে, এই স্লোগানে হবিগঞ্জের আজমিরীগঞ্জে কমিউন…আরও পড়ুন

  8. আজমিরীগঞ্জে হাওর পরিদর্শনে ইউএনও এস এম রেজাউল করিম

    হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাওর এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা…আরও পড়ুন

  9. আজমিরীগঞ্জ থানার উদ্যোগে পুলিশ সপ্তাহ ২০২৬ উদযাপন

    স্টাফ রিপোর্টার ॥ “আমার পুলিশ, আমার দেশ — সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সপ্তাহ ২…আরও পড়ুন

  10. সড়কের পাশে ঝুঁকিপূর্ণ গাছ, দুর্ভোগে আজমিরীগঞ্জের পথচারী ও যানচালকর

    মিজানুর রহমান মাসুদ : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সের কাছে শরিফ উদ্দিন সড়কের পাশে একট…আরও পড়ুন

বিভাগের খবর