x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম :
শিরোনাম :

Ads

আজমিরীগঞ্জে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা চরমে, রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা

নিউজ রুম
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলশুকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

স্থানীয় সূত্র ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জুনু মিয়া এবং একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। সম্প্রতি এই দ্বন্দ্ব নতুন করে উসকে ওঠায় এলাকায় অস্থিরতা বাড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, উভয় পক্ষই নিজেদের অবস্থান শক্ত করতে সমর্থকদের সক্রিয় করছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে নি, তবে পরিস্থিতি ‘বারুদের স্তূপের’ মতো হয়ে আছে বলে মন্তব্য করেন একাধিক স্থানীয় বাসিন্দা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, সন্ধ্যার পর এলাকায় চলাচলে ভীতি কাজ করছে। যে কোনো সময় সহিংসতা ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় অনেকে সতর্ক অবস্থানে রয়েছেন।

এ পরিস্থিতিতে স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page