x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম :
শিরোনাম :

Ads

নবীগঞ্জের আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড৷ কোটি টাকার ক্ষতি

নিউজ রুম
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

এম.মুজিবুর রহমান | নবীগঞ্জ ( হবিগঞ্জ)  থেকে: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ও ঢাকা সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্তরের অদূরে আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশন এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ ২১ আগষ্ট বৃহস্পতিবার ভোরবেলা অনুমান ৫টা ৪০ মিনিটের একটি লোকাল যাত্রীবাহী মিনিবাস  ঢাকা মেট্রো (জ-১১-২৩০২) এতে গ্যাস ভরার সময় যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন৷ এতে ৯টি সিএনজি অটোরিকশা, ১টি মোটর সাইকেল ও বাস সহ উক্ত সিএনজি ফিলিং স্টেশনের ৫০% জ্বলেপুড়ে ছাঁই হয়ে গেছে৷ এ ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় কোটি টাকার ক্ষয় কতি হয়েছে৷ আহত হয়েছেন ৬জন৷ আগুনের লেলিহান শিখার হাতথেকে বাঁচতে অনেক শ্রমিক ফিলিং স্টেশনের আবাসিক ভবনের  ৩য় তলা ছাদ থেকে জমিনে পড়ে প্রাণ রক্ষা করেন এসময় অনেকেই আহত হন৷ ফায়ার সার্ভিসের হবিগঞ্জ ইউনিটের কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন,আমরা সকাল ৬টায় সংবাদ পাওয়ার সাথে আমরা ঘটনাস্থলে পৌছে ৬টা  ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট নবীগঞ্জ, বাহুবল ও ওসমানী নগরের দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করি৷ 

এদিকে আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনে কর্মরত সিনিয়র  ইঞ্জিনিয়ার এম,এ বাছিত বলেন, লোকাল বাসটিতে গ্যাস ভরার সময় এই বাস থেকেই আগুনের সূত্রপাত হয়েছে৷ 

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিকভকবে না বলতে পারলেও প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও ধারনা করা হচ্ছে৷

This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page