ঢাকা

আজমিরীগঞ্জের সমস্যা-সম্ভাবনা নিয়ে মতবিনিময় করলেন জেলা প্রশাসক

প্রকাশিতঃ

Shares
মিজানুর রহমান মাসুদ : হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, নদীভাঙন সমস্যা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন চৌধুরী, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকবর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রুহুল আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এছাড়া বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় উপজেলার উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Tags: