ঢাকা

বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট কমিটির পরিচিতি ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

আমিনুল ইসলাম আপন : বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকদের নিয়ে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালে গঠিত এ কমিটি ২০২৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় হবিগঞ্জ জেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এম এ হান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন আনোয়ার হোসেন বেলাল ও মোতালিব তালুকদার দুলাল।

অনুষ্ঠানে উদ্বোধক ও নির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগের সভাপতি সাংবাদিক রোমান আহমেদ।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা শাখার উপদেষ্টা এম এ এন এম শিবলী খায়ের। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. হোসেন খান, বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আব্দুল কাদির কাজল এবং হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের এপিপি অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী।

কর্মশালায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং গণমাধ্যম সংশ্লিষ্ট সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায় ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

নতুন প্রজন্মের সাংবাদিকদের যুগোপযোগী প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক গণমাধ্যম সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের ওপরও গুরুত্বারোপ করা হয়। সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্যদের কল্যাণ, সাংবাদিকদের পেশাগত সংকট এবং বর্তমান গণমাধ্যমের নানা চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত সাংবাদিকরা নিজেদের মতামত, অভিজ্ঞতা ও বিভিন্ন গঠনমূলক প্রস্তাবনা তুলে ধরেন। আলোচনা শেষে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি সদস্যরা হলেন, সভাপতি  এম এ হান্নান, সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান খান, সহ-সভাপতি এস এম শামীম আহমেদ, মুজিবুর রহমান ভূঁইয়া, মহিউদ্দিন আহমেদ রিপন, আব্দুল হান্নান, মো. আব্দুর রকিব, মাও. আব্দুল কাদির, শিবলুর রহমান, আব্দুল ওয়াহিদ শাহীন, সাধারণ সম্পাদক — আনোয়ার হোসেন বেলাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব তালুকদার দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ মিয়া, ইয়াছিন আরাফাত, মো. জাহির উদ্দিন চৌধুরী, মো. তাউছ মিয়া, নূরফল মিয়া, এস এম তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম তাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মাসুদ, মো. জসিম উদ্দিন, আফলাক আহমেদ, ইয়াকুব হাসান অন্তর, মো. সাইফুর রহমান, দপ্তর সম্পাদক মো. মোজাম্মিল চৌধুরী, অর্থ সম্পাদক মো. মমিনুল ইসলাম, প্রচার সম্পাদক সুজন কুড়ি, সহ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আপন, মহিলা বিষয়ক সম্পাদক নিসপা আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মার্জিয়া আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মির্জা মোজাম্মেল, ক্রীড়া, সাংস্কৃতিক এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক সম্পাদক কামরুল হাসান সুজন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক  মিয়া মোহাম্মদ সিজিল, সম্মানিত সদস্য মো. লুৎফুল আলম কাইয়ুম, চাঁদ সুলতানা চৌধুরী (সাবানা), মামুনুর রহমান সোহাগ, স্বপন মির্জা, আপন আহমেদ খান, জুবায়ের আলম, এইচ আর রুবেল, কাজী আহমেদ আল আমিন ও হাসান লিজা।

বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান স্বাক্ষরিত অনুমোদনপত্রে জেলা শাখার এ কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
Tags: