সুরমা চা বাগানে ২৩টি চা বাগানের নেতৃবৃন্দ সাংবাদিক আনোয়ার হোসেন বেলালকে ফুলের তোড়া ও ফুলের মালা দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানান। স্থানীয় ইউপি সদস্য লতিফ হোসেন মেম্বারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুরমা চা বাগানের সভাপতি রবীন্দ্র গৌর, বেগম খান চা বাগানের সাধারণ সম্পাদক বাবুল চৌহান, চাঁদপুর চা বাগানের কোষাধ্যক্ষ আব্রাহাম লিংকন, টাকলা পঞ্জি চা বাগানের সভাপতি দেবাসিস মুন্ডা, চা শ্রমিক নেত্রী নাজমা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিক আনোয়ার হোসেন বেলাল দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তিনি সবসময় গণমানুষের কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশ প্রেসক্লাব, হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হিসেবে তার মনোনয়ন জেলার সাংবাদিক সমাজকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, আনোয়ার হোসেন বেলালের নেতৃত্বে হবিগঞ্জ জেলার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে নতুন দিগন্ত উন্মোচিত হবে। তারা তার সার্বিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন এবং ভবিষ্যতেও তিনি সততা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

