ঢাকা

বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা শাখার কমিটি অনুমোদন

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

 

বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে এম এ হান্নানকে সভাপতি, আনোয়ার হোসেন বেলালকে সাধারণ সম্পাদক এবং মিজানুর রহমান মাসুদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

নবগঠিত এ কমিটির মাধ্যমে জেলার সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

এদিকে হবিগঞ্জ জেলা কমিটি অনুমোদন দেওয়ায় জেলা শাখার পক্ষ থেকে বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে নতুন কমিটির সকল সদস্যদের প্রতি শুভকামনা জানিয়ে দায়িত্ব পালনে সাফল্য কামনা করা হয়েছে।

Tags: