ঢাকা

আজমিরীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের র‍্যালি ও শুভ উদ্বোধন অনুষ্ঠিত

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

মিজানুর রহমান মাসুদ : “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় হবিগঞ্জের আজমিরীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর আগে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ইকবাল হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রেজাউল করিম।

সভায় বক্তারা পুষ্টি বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tags: