ঢাকা

হামমুক্ত আজমিরীগঞ্জ গড়তে কাল থেকে টিকাদান কার্যক্রম শুরু

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

মিজানুর রহমান মাসুদ : আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আগামীকাল (২০ এপ্রিল ২০২৬) থেকে শুরু হচ্ছে ব্যাপক হাম (Measles) প্রতিরোধে টিকাদান কর্মসূচি। এ কর্মসূচি চলবে আগামী ১০ মে ২০২৬ পর্যন্ত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিশুদের টিকা প্রদান করা হবে। এ উপলক্ষে উপজেলাজুড়ে মোট ১২০টি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে এবং একটি স্থায়ী ক্যাম্প চালু থাকবে।

আগামীকাল ২০ এপ্রিল (সোমবার) থেকে প্রাথমিকভাবে অস্থায়ীভাবে ৯টি ক্যাম্প এবং স্থায়ীভাবে একটি ক্যাম্প স্থাপন করে টিকাদান কার্যক্রম শুরু করা হবে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় মোট ১৮ হাজার ৫ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এই টিকার আওতায় আনা হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হলেও সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই অভিভাবকদের নির্ধারিত সময়ে নিকটস্থ টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের শিশুদের টিকা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, সকলের সম্মিলিত সহযোগিতায় এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে এবং আজমিরীগঞ্জ উপজেলাকে হামমুক্ত করা যাবে।

Tags: