“হাম বিষয়ে সচেতন হোন, শিশুকে রক্ষা করুন”—এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
এদিন উপজেলার মোড়াকড়ি, বামৈ, লাখাই ও বুল্লাবাজার এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে হাম প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে হাম প্রতিরোধে সময়মতো টিকা গ্রহণ, জ্বর, সর্দি-কাশি ও হামের অন্যান্য লক্ষণ দেখা দিলে করণীয় এবং চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের অবহিত করা হয়।
প্রচারাভিযান চলাকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালিত হয়।
বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাহ বায়েজিদ (রঃ) ইসলামি একাডেমিতে লিফলেট বিতরণকালে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি শাহ মোহাম্মদ নাজিমুল হক, ফাউন্ডেশনের উপদেষ্টা ও লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই প্রেসক্লাবের সহ-সভাপতি ও ফাউন্ডেশনের উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ, লাখাই উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মহসিন সাদেক, লাখাই উপজেলা যুব ফোরামের আহ্বায়ক আকিব শাহরিয়ারসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।
