ঢাকা

বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান রফিক আহমেদ এবং সঞ্চালনা করেন মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দিন এবং কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আমিনুল ইসলাম এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন শিক্ষক কাকলী রানী দাস।

স্বাগত বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান ফজলে এলাহি ফরহাদ।

আলোচনা পর্বে বক্তব্য দেন লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম আলম, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, শিক্ষক আকতার ফারুক, সেলিম বাহার এবং সমীর চন্দ্র দাস।

অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক ফাউন্ডেশনের অধীনে আয়োজিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মোট ৫১ জনকে সুপার ট্যালেন্টপুল, ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়।

শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

Tags: