ঢাকা

কাকাইলছেওয়ে সংঘর্ষের পর মিথ্যা মামলা, আরও ৫৩ আসামির জামিন, এলাকায় স্বস্তি—তবে প্রশ্ন রয়ে গেছে

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার আনন্দপুর–কাকাইলছেও সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আরও ৫৩ জন আসামি জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল তারা হবিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্ত হয়ে নিজ নিজ এলাকায় ফিরে আসেন।


এ নিয়ে এ মামলায় উল্লেখযোগ্য সংখ্যক আসামি ইতোমধ্যে জামিনে মুক্ত হলেও, পুরো ঘটনাকে ঘিরে এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে। তবে সাম্প্রতিক এই জামিনে স্বস্তি ফিরে এসেছে আসামিদের পরিবার ও স্বজনদের মাঝে।

জানা যায়, গত বছরের ৯ ডিসেম্বর একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে আনন্দপুর ও কাকাইলছেও এলাকার দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কাকাইলছেও কোনাবাড়ি এলাকার এক আওয়ামী লীগ নেতার ভাই অসুস্থতাজনিত কারণে মারা যান বলে স্থানীয়রা জানান।

ঘটনার পর ৮৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। তবে স্থানীয়দের একাংশের অভিযোগ, এই মামলাটি একটি মিথ্যা হত্যা মামলায় সাজানো হয়েছে। যে মমলায় নিরীহ ব্যবসায়ী ও সাধারণ মানুষদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

অনেকেই অভিযোগ করেন, এই মামলাকে কেন্দ্র করে হয়রানি ও মামলা বাণিজ্যের চেষ্টা চালানো হয়েছে। যদিও এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে জামিনে স্বস্তি, তবুও শঙ্কা নতুন করে ৫৩ জনের জামিনে মুক্তির খবরে এলাকায় কিছুটা স্বস্তি ফিরলেও, ভুক্তভোগী পরিবারগুলোর মাঝে এখনো শঙ্কা কাটেনি। তাদের দাবি, প্রকৃত ঘটনা তদন্ত করে নিরপরাধদের হয়রানি বন্ধ করতে হবে।

এলাকাবাসীর একটি অংশ মনে করছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা না হলে ভবিষ্যতে এ ধরনের সংঘর্ষ আবারও মাথাচাড়া দিতে পারে।
Tags: