রবিবার (৮ মার্চ) সকাল ১১ টায় অনুষ্ঠানে নারী অধিকার, সমতা এবং নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল— “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।” অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষমতায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সমাজে সমান অধিকার প্রতিষ্ঠার জন্য সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও কমিউনিটি সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নারী উন্নয়ন ও অধিকার বিষয়ে মতবিনিময় এবং সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে অংশগ্রহণকারীরা নারী ও কন্যাশিশুর নিরাপদ ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
