ঢাকা

শাল্লায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকের উদ্যোগে ইফতার মাহফিল

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

মোঃ ফারুক, শাল্লা (সুনামগঞ্জ) থেকে : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহারা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী ,যুবদল আহ্বায়ক, মোহাম্মদ আব্দুর রাজ্জাকের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, মোহাম্মদ আব্দুর রাজ্জাক পূর্বে রাজনৈতিক অস্থিরতার সময় দীর্ঘদিন কারাবন্দী ছিলেন। পরবর্তীতে তিনি এলাকায় ফিরে এসে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন।

ইফতার মাহফিলে উপস্থিত বক্তারা বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতে এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে আগত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয় এবং সবার কাছে দোয়া কামনা করা হয়।

Tags: