ঢাকা

আজমিরীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তরুণ নেতা আফজাল হোসেন (রানা)

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

আমিনুল ইসলাম আপন | হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তরুণ নেতা ও সমাজসেবক আফজাল হোসেন (রানা)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় সুনাম অর্জন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আফজাল হোসেন (রানা) এলাকার গরিব, অসহায় ও দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছেন। সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তার সক্রিয় অংশগ্রহণ সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

আফজাল হোসেন (রানা) বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন। বিশেষ করে গরিব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করা এবং উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে তার প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, সবার সহযোগিতা পেলে আজমিরীগঞ্জ উপজেলা-কে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করবেন।

স্থানীয়রা মনে করছেন, তরুণ ও উদ্যমী এই সমাজসেবক নির্বাচনে অংশগ্রহণ করায় উপজেলায় নতুন নেতৃত্বের সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

Tags: