ঢাকা

শাল্লায় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও ফায়ার মহড়া

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শাল্লা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। এতে ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে। কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tags: