ঢাকা

রমজান উপলক্ষে শাল্লা থানার উদ্যোগে ইফতার মাহফিল

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

মোঃ ফারুক, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় শাল্লা থানা পুলিশের উদ্যোগে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, উপজেলা বিএনপির সভাপতি, জামায়াতে ইসলামীর উপজেলা সভাপতি, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে শাল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুজ্জামান ও এসআই সঞ্জয় কুমার দাস উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।

পরে মাওলানা আবুল কাশেম দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

এ সময় উপস্থিত অতিথিরা এমন আয়োজনের জন্য শাল্লা থানা পুলিশকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

Tags: