ঢাকা

বাংলাদেশ প্রেস ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত ‎

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

বাংলাদেশ প্রেস ক্লাব, হবিগঞ্জ জেলা শাখার আয়োজনে আজ ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (৩০ মার্চ ২০২৬) সকাল ১১টায় পুরাতন পৌরসভা রোডস্থ বাংলাদেশ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাবের চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক এম. এ হানান। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব সাংবাদিক আনোয়ার হোসেন বেলাল।

‎সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ়করণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

‎এছাড়া ঈদের আনন্দ ভাগাভাগির মাধ্যমে একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানানো হয়।

‎অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Tags: