ঢাকা

আজমিরীগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ মোজাম্মেল হক

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী মোঃ মোজাম্মেল হক। দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি ও দলীয় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকার কারণে তিনি আজমিরীগঞ্জ উপজেলায় একজন পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিত।

দলীয় রাজনীতিতে তার উল্লেখযোগ্য দায়িত্ব ও অভিজ্ঞতা হলো—আহ্বায়ক (দুই বার), আজমিরীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল, পরিবেশ বিষয়ক সম্পাদক — হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল, সদস্য — আজমিরীগঞ্জ পৌর বিএনপি, সাবেক যুগ্ম আহ্বায়ক — আজমিরীগঞ্জ পৌর যুবদল, সাবেক ছাত্রনেতা — সিলেট মহানগর ছাত্রদল ও আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রদল।

স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন মাঠপর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার কারণে তিনি এলাকায় জনপ্রিয়তা অর্জন করেছেন।

প্রার্থী মোঃ মোজাম্মেল হক বলেন, নির্বাচিত হলে তিনি আজমিরীগঞ্জ উপজেলা-র সার্বিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবার মানোন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।

Tags: