মিজানুর রহমান মাসুদ : মহান ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
অনুষ্ঠানের সভাপতি তো করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম। এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়েই আমরা স্বাধীন দেশ পেয়েছি। তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।”
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
