কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হামজা মাহমুদের সভাপতিত্বে এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ মোহন বনিকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মিতু মিয়া।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সৈয়দ আফজল মিয়া, আলী আজম, সেলিম মিয়া, মোঃ নজরুল ইসলাম, সুরঞ্জন চন্দ্র দেব, অজয় কুমার দাশ, আলাউদ্দিন চৌধুরী, নয়ন দাশ, মোঃ জহুরুল হক, তাফাজ্জুল হক প্রমুখ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হামজা মাহমুদ বলেন, পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম ও রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে এ দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। তিনি শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
তিনি আরও বলেন, যে অত্যাচার-নিপীড়ন, জুলুম ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন হয়েছিল, সেসব থেকে আমরা এখনও পুরোপুরি মুক্ত হতে পারিনি। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকারের উদ্যোগে দেশ কাঙ্ক্ষিত উন্নয়ন ও সুশাসনের পথে এগিয়ে যাবে।
শেষে তিনি সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
