ঢাকা

নবীগঞ্জে “ফোনে ফোনে রক্তদান” উপজেলা কমিটি অনুমোদন

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন “ফোনে ফোনে রক্তদান”-এর উপজেলা কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শেখ সুজাত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। হবিগঞ্জ জেলার “ফোনে ফোনে রক্তদান”-এর সাংগঠনিক সম্পাদক এ. এম. হান্নান, সদস্য মজিবুল ইসলাম ও হান্নান মিয়া অনুষ্ঠানে অংশ নেন।

নতুন অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মজিবুর রহমান। এছাড়াও ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে আজমিরীগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মাসুদ এবং বানিয়াচং উপজেলার সাংগঠনিক সম্পাদক মারজিয়া ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে জানানো হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিপন আহমেদ।

বক্তারা বলেন, “ফোনে ফোনে রক্তদান” একটি মানবিক উদ্যোগ, যা জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে এই সংগঠন আরও বিস্তৃত পরিসরে কাজ করে মানুষের পাশে দাঁড়াবে—এমন আশাবাদ ব্যক্ত করা হয়।

Tags: