ঢাকা

নবীগঞ্জে বৃদ্ধার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার আশঙ্কা

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা-এ নিজ বসতঘর থেকে ফেরদৌসী ইসলাম চৌধুরী (৬৩) নামে এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি সোমবার (১৬ মার্চ) উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড় গ্রামে ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের ঘরের ভেতরে হাত ও পা রশি দিয়ে বাঁধা এবং মুখে কস্টিপ পেঁচানো অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনরা চিৎকার শুরু করেন। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া জানান, ঘটনাটির প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে চুরির উদ্দেশ্যে কিংবা পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় এলাকাবাসী দ্রুত সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Tags: