ঢাকা

দিনে যানবাহনে বক্স বাজানো নিষিদ্ধ: উপজেলা প্রশাসনের নির্দেশ

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

মাসুদ রানা, আজমিরীগঞ্জ থেকে : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম মহোদয়ের নির্দেশক্রমে ঈদের দিন টমটম, মিশুক, মিনিবাস, পিকআপ ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহনে কোনো প্রকার সাউন্ড বক্স বা উচ্চ শব্দে গান বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঈদের দিন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জনসাধারণের স্বস্তি বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশেষ করে রাস্তা-ঘাটে চলাচলকারী বিভিন্ন যানবাহনে অতিরিক্ত শব্দে বক্স বাজানোর কারণে অনেক সময় জনদুর্ভোগ সৃষ্টি হয় এবং পরিবেশের শান্তি নষ্ট হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম বলেন, ঈদের পবিত্রতা ও জনশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে প্রশাসনের এই নির্দেশনা মেনে চলতে হবে। কেউ যদি এই নির্দেশ অমান্য করে যানবাহনে বক্স বাজায়, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সকল যানবাহন চালক ও মালিকদের সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি সকলকে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানানো হয়েছে।

Tags: