ঢাকা

বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইফতার ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

আমিনুল ইসলাম আপন : বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে হবিগঞ্জ শহরের আয়ুব আলী হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিবলী খায়ের, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা শাখা। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক শেখ আব্দুল কাদির কাজল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট বিভাগ ও প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা শাখা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ প্রকাশে আরও দায়িত্বশীল হতে হবে। তারা সকল সাংবাদিককে সুস্থ, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব আজমিরীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শিবপুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ, হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মার্জিয়া ইসলাম এবং কুশিয়ারা বার্তার সম্পাদক আমিনুল ইসলাম আপনসহ জেলার বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক এম. এ. হান্নান, আহ্বায়ক, বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট বিভাগ।
 অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আনোয়ার হোসেন বেলাল, সদস্য সচিব, বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা শাখা।

ইফতার ও দোয়া মাহফিল শেষে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
Tags: