বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বেড়িবাঁধের চলমান কাজ এবং হাওরাঞ্চলে আগাম ফসল উত্তোলন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় মদ, গাঁজা ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের বিস্তার রোধে কঠোর নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সরকারি চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। আসন্ন মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উদযাপন উপলক্ষে উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, নুরে আলম সিদ্দিকী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল গফফার, এনসিপি সভাপতি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ঈদ ও জাতীয় দিবস সামনে রেখে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার সমন্বয়ে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
