গতকাল মঙ্গলবার ৩ফেব্রুয়ারি ১২টায় সৌজন্যে সাক্ষাৎ ও নামাযের স্হান পরিদর্শন অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
উক্ত সাবরেজিষ্ট্রার ভবনে নামাযের স্হায়ী কক্ষ বাস্তবায়নের লক্ষ্যে সাক্ষাৎ কালে মাওঃ মখলিছুর রহমান, নামাযের স্হায়ী কক্ষের বিষয়ে বানিয়াচং সাবরেজিষ্ট্রার কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম এর সাথে আলাপ করলে এ সময় তিনি বলেন আগামী রমজান মাসেই নামাযের স্হায়ী কক্ষে নামায চালু হবে বলে তিনি জানান। এসময উপস্হিত ছিলেন বানিয়াচং আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আব্দাল হোসেন খান, মাওঃ বশীর আহমদ,মাওঃ রওশন ইজদানী,মাওঃ ইমরান আহমদ,মোঃ এনামুল হক মাষ্টার, মোঃ রশিদ আহমদ কাজল মিয়া,মুফতি মামুনুর রশিদ, বাংলাদেশ প্রেসক্লাব বানিয়াচং উপজেলা কমিটির সভাপতি ইয়াসিন আরাফাত মিল্টন, মাওঃ মুজাহিদুল ইসলাম, হাফেজ আনোয়ার হুসাইন,জাবেদ লস্কর, মাওঃ মুকাররম কাজী সহ শতাধিক আলেম উলামা ও মুসল্লীগন উপস্হিত ছিলেন। আলোচনা কালে নেতৃবৃন্দ বানিয়াচং সাবরেজিষ্ট্রার কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম ও ডিড রাইটার সমিতির সভাপতি খালেদ আহমদ ও সেক্রেটারি শহীদুল ইসলাম সহ নেতৃবৃন্দ কে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে ২০০৯ সালে সাবরেজিষ্ট্রার মসজিদ ভেঙ্গে সেখানে সাবরেজিষ্ট্রার কার্যালয় নির্মান করা হয়। তখনকার সময়ে প্রতিশ্রুতি ছিলো উক্ত ভবনে একটি স্হায়ী নামাযের কক্ষ রাখা হবে। কিন্ত ভূল ও মনগড়া ফতোয়ার কারনে তা বাস্তবায়িত হয়নি। সে মোতাবেক আজ ১৭ বছর পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হতে যাচ্ছে।
