মিজানুর রহমান মাসুদ : আজমিরীগঞ্জ উপজেলা পাবলিক লাইব্রেরির সংস্কার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় থাকা লাইব্রেরিটি আধুনিক ও পাঠকবান্ধব করে গড়ে তুলতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রেজাউল করিম সংস্কার কাজের অগ্রগতি ও সম্ভাব্য পরিকল্পনা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী হাফিজুর রহমান। তারা লাইব্রেরির অবকাঠামোগত অবস্থা, পাঠাগার কক্ষ, বই সংরক্ষণ ব্যবস্থা এবং পাঠকদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল শাজাহান মিয়া, এবিসি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াসমিন বেগম এবং ড. বশির আহমেদ। উপস্থিত শিক্ষাবিদরা লাইব্রেরিকে শিক্ষার্থীদের জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, সংস্কার কার্যক্রম সম্পন্ন হলে পাবলিক লাইব্রেরিটি শিক্ষার্থী ও সাধারণ পাঠকদের জন্য একটি আধুনিক ও আকর্ষণীয় জ্ঞানকেন্দ্রে পরিণত হবে।
তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন।
- আন্তর্জাতিক 3
- চট্রগ্রাম 18
- চাকুরী 1
- জাতীয় 10
- ঢাকা 6
- নবীগঞ্জ 7
- প্রতিবেদন 1
- ফুটবল 2
- ভিডিও 9
- লাইফস্টাইল 1
- সারাদেশ 55
