ঢাকা

আজমিরীগঞ্জ পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক, ডা. জীবনকে বিজয়ী করতে জনসমর্থনের আহ্বান

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

মিজানুর রহমান মাসুদ, নিজস্ব প্রতিনিধি : আজমিরীগঞ্জ পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে নিয়ে এক উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বানিয়াচং–আজমিরীগঞ্জ (হবিগঞ্জ–২) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবনকে সমর্থন জানাতে এ সভার আয়োজন করা হয়।

বুধবার রাত ১০টায় আজমিরীগঞ্জ পৌর এলাকার টিএনটি মাঠে অনুষ্ঠিত এ উঠান বৈঠক ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।

সভায় সভাপতিত্ব করেন উগ্রকণ্ঠ রায়। সভা পরিচালনা করেন পৌর বিএনপি নেতা অভিরাম দাস।

এ সময় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ পৌর বিএনপির সভাপতি নেকদার আলী, সিনিয়র সহ-সভাপতি রাজু নাগ, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন ও যুগ্ম সম্পাদক নাইম ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ।

এছাড়াও বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন বাবুল, খালেদুর রশীদ ঝলক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজসহ আরও অনেকে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন,

“একটি উপজেলার এমন দুরবস্থায় উন্নয়ন সম্ভব নয়। আমাকে একটি সুযোগ দিন, আমি আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দেব। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।”

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী কৃষকদের জন্য কৃষি কার্ড এবং নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং মসজিদ ও মন্দিরের পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে।

এসব পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দলমত নির্বিশেষে আমরা সবার ভোট ও সহযোগিতা চাই।”

Tags: