ঢাকা

রুস্তমপুর টোলপ্লাজা থেকে গোয়েন্দার হাতে ২০ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী আটক

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

এম.মুজিবুর রহমান, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

জানাযায়, (৩ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা'র  বিশেষ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ঢাকা- সিলেট মহা সড়কের

রুস্তমপুর টোল প্লাজার সামনের পাকা রাস্তার উপর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী হবিগঞ্জের মাধবপুর থানার উত্তর সুরমা তেলিয়াপাড়া গ্রামের মো: সমছু ওরপে দুধু মিয়ার পুত্র মো: ফারুক মিয়া (৩৫)। মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে আটকের পর এ সংবাদ লিখা পর্যন্ত  উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।

Tags: