ঢাকা

লন্ডনে কলামিস্ট ও গবেষক শাহ মনসুর আলী নোমান ‘বেস্ট ফিচার রাইটার অব দ্য ইয়ার–২০২৫’ সম্মাননায় ভূষিত

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

লন্ডনে প্রাবন্ধিক, গবেষক ও শিক্ষা প্রশাসক শাহ মনসুর আলী নোমান ‘বেস্ট ফিচার রাইটার অব দ্য ইয়ার–২০২৫’ সম্মাননা লাভ করেছেন। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি–এর উদ্যোগে রোববার সন্ধ্যায় লন্ডন একাডেমি–তে আয়োজিত অনুষ্ঠানে গণমাধ্যমে প্রকাশিত সেরা ফিচার, কলাম ও প্রবন্ধের মূল্যায়নের ভিত্তিতে তাঁকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়সল চৌধুরী (সদস্য, স্কটিশ পার্লামেন্ট)। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুটন কাউন্সিল–এর ডেপুটি মেয়র কাউন্সিলর শাহানারা নাসের এবং ক্রয়ডন কাউন্সিল–এর ডেপুটি মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম।

শাহ মনসুর আলী নোমান রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন এবং বর্তমানে ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ–এ এলএলএম প্রোগ্রামে অধ্যয়নরত। পেশাগত জীবনে তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাঁর কলাম, প্রতিবেদন ও আলোকচিত্র দেশের বিভিন্ন শীর্ষ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এছাড়া বিবিসি বাংলা–র অনুষ্ঠানে তাঁর ধারণ করা ছবি সম্প্রচারিত হয়েছে এবং ইংল্যান্ড থেকে প্রকাশিত Burnley Express পত্রিকায় তাঁর আলোকচিত্র প্রকাশ পেয়েছে। সমাজ, পরিবেশ, মানবাধিকার ও উন্নয়ন বিষয়ক লেখালেখির জন্য তিনি দীর্ঘদিন ধরে পাঠকমহলে সুপরিচিত।

Tags: