নতুন পদায়নপ্রাপ্তদের মধ্যে রফিকুল ইসলাম ও মোঃ আব্দুল আলিম ইমার্জেন্সি মেডিকেল অফিসার পদে দায়িত্ব পালন করবেন। এছাড়া মোঃ নাজমুল হাসান, তানবিল ত্রয়ী ও নুসরাত মজুমদার সহকারী সার্জন হিসেবে এবং আখি আনোয়ার মেডিকেল অফিসার পদে পদায়ন হয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, নতুন চিকিৎসকদের যোগদানের ফলে জরুরি বিভাগ, বহির্বিভাগ ও সার্জারি সেবায় ইতিবাচক পরিবর্তন আসবে। বিশেষ করে ইমার্জেন্সি সেবায় রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা সহজ হবে।
তবে চিকিৎসক পদায়নের পরও স্বাস্থ্য কমপ্লেক্সটিতে নার্স, মিডওয়াইফ, মেডিকেল টেকনোলজিস্টসহ একাধিক গুরুত্বপূর্ণ পদ এখনও শূন্য রয়েছে। এসব পদে দীর্ঘদিন ধরে জনবল সংকট থাকায় সেবা প্রদানে চাপ সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় সচেতন মহলও মনে করছেন, কেবল চিকিৎসক নয়—সমন্বিত জনবল কাঠামো গড়ে তুললেই উপজেলা পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
এ বিষয়ে হাসপাতাল সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, “চিকিৎসক পদায়ন নিঃসন্দেহে ইতিবাচক উদ্যোগ। তবে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্স, মিডওয়াইফ ও মেডিকেল টেকনোলজিস্ট পদে দ্রুত নিয়োগ প্রয়োজন।”
