ঢাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে আজমিরীগঞ্জে ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজমিরীগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, হবিগঞ্জ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, হবিগঞ্জ। এবং আজমিরীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম রেজাউল করিম। 

এছাড়া উপস্থিত ছিলেন জনাব নাসিম হাসান, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ।

কর্মশালায় আজমিরীগঞ্জ উপজেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা নির্বাচন কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)সহ ভোটগ্রহণ কার্যক্রমে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণের দিন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য, আইনগত বিধিবিধান, ভোটকেন্দ্রের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, কেন্দ্র ব্যবস্থাপনা এবং স্বচ্ছভাবে ভোটগ্রহণ পরিচালনার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

Tags: