ঢাকা

হবিগঞ্জ শহরে ভোররাতে দুঃসাহসিক ডাকাতি

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

আমিনুল ইসলাম আপন : হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন রোডের বাসিন্দা অ্যাডভোকেট সেমল কান্তি দাশ ও তাঁর ভাই সুবেন্দ্র রবি দাশের বাড়িতে আজ ভোররাতে সংঘটিত হয়েছে দুঃসাহসিক ডাকাতির ঘটনা।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমানিক ভোর ৩টা ৩০ মিনিট থেকে ৪টার মধ্যে একদল ডাকাত মুখোশ পরে বাড়িতে প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের আলমারি ও আসবাবপত্র তছনছ করে।
ডাকাতরা বাড়ির দুইটি কক্ষ থেকে নগদ লক্ষাধিক টাকা ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় বলে জানান পরিবারের সদস্যরা। ঘটনার সময় ডাকাতদের মুখে মাস্ক থাকায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার পরপরই বিষয়টি স্থানীয়দের জানানো হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ভুক্তভোগী পরিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি অবহিত করেন।

এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি শহরের বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় রাতকালীন টহল জোরদারের দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী পরিবার জানিয়েছে, এ ঘটনায় তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার করে লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
Tags: