আজমিরীগঞ্জ পৌরসভা–এর সাবেক পৌর প্রশাসক মরহুম গোলাম ফারুক সাহেবের বড় ভাই, এডভোকেট এ.কে.এম. গোলাম কবীর সাহেবকে পৌরসভার মেয়র হিসেবে দেখতে চাওয়ার দাবি আজমিরীগঞ্জের তৃণমূল জনগণের পক্ষ থেকে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে
।
বিগত স্বৈরশাসনের সময়ে তিনি একটি ত্যাগী বিএনপি পরিবারের সদস্য হিসেবে এলাকার অসংখ্য রাজনৈতিক মামলা নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে পরিচালনা করেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো—তিনি এসব মামলা পরিচালনায় কোনো আর্থিক সুবিধা গ্রহণ করেননি। তাঁর সততা, প্রচারবিমুখতা এবং ন্যায়নিষ্ঠ অবস্থান এলাকার সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বর্তমান গণতান্ত্রিক পরিবেশে দলমত নির্বিশেষে আজমিরীগঞ্জের সাধারণ জনগণ তাঁকে একজন যোগ্য, সৎ ও গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে দেখছেন এবং আসন্ন সময়ে তাঁকে মেয়র পদে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।
