ঢাকা

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে আড়াই লক্ষাধিক টাকার ৭৩ কেজি ভারতীয় গাঁজা আটক

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

 

সীমান্ত নিরাপত্তা জোরদার ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। জব্দকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, ২০ ফেব্রুয়ারি ৫৫ বিজিবি ব্যাটালিয়ন-এর অধীন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা-এর তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে।

এ তথ্যের ভিত্তিতে তেলিয়াপাড়া বিওপির একটি বিশেষ টহলদল ২০ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২টার দিকে সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বান্ডারুয়া এলাকায় অবস্থান নেয় এবং টহল জোরদার করে। এ সময় কয়েকজন চোরাকারবারী ভারত থেকে বস্তায় করে সন্দেহজনক মালামাল নিয়ে আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ ও ধাওয়া দিলে পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।

Tags: